রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বিএসএমএমইউতে অটিস্টিক শিশুদের বিনামূল্যে খাতনা


DhakaReport24.com || 2023-04-15 17:43:45
বিএসএমএমইউতে অটিস্টিক শিশুদের বিনামূল্যে খাতনা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিনামূল্যে সুন্নাতে খতনা ক্যাম্পিং ২০২৩ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর ইপনা অটিজম স্কুলে অধ্যয়নরত মোট ১২ অটিস্টিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খাতনা করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নবম তলায় শিশু সার্জারি বিভাগের উদ্যোগে অটিস্টিক শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদ।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ অটিস্টিক শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অটিস্টিক শিশুসহ সব ধরণের শিশুদের পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অটিস্টিক শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাতনা তার একটি অনন্য উদাহরণ।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, শহীদ শেখ জামাল ফ্রি প্ল্যাস্টিক সার্জারি ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেসব শিশু জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের (ট্রান্সজেন্ডার) সমস্যার ভুগছে, যারা সমাজে হিজরা নামে পরিচিত, তাদেরও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়া ক্যানসারে আক্রান্ত শিশুদের সহায়তা করতে শেখ রাসেল গ্যালারির উদ্বোধন করা হয়েছে।

এসব কাজে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদভুক্ত বিভাগগুলো অনন্য ভূমিকা রাখছে বলেও প্রশংসা করেন বিএসএমএমইউ উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, সহযোগী অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম