বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : স্বাস্থ্য

সবার আগে টিকা পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা


DhakaReport24.com || 2020-12-22 03:08:30
সবার আগে টিকা পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা



বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যে আশার আলো হয়ে দেখা দিয়েছে করোনার টিকা। দেশে প্রথম ধাপে টিকা পাবেন ৫১ লাখ ৮৪ হাজার ২৮২ জন। কারা থাকছেন এই তালিকায়, তা নিয়ে যেন শেষ নেই আলোচনার। জানা যায়, সবার আগে টিকা পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

সরকারি হাসপাতালে করোনা ইউনিটের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালকসহ ৩ লাখ ৩২ হাজার ২৭ জন। বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কভিড ইউনিটের ৬ লাখ স্বাস্থ্যকর্মী। এরপরেই টিকা পাবেন সরকারি ও বেসরকারি নন-কোভিড হাসপাতালের এক লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী। টিকা পাবেন করোনা নিয়ন্ত্রণে কাজ করা স্বাস্থ্য বিষয়ক এনজিওর কর্মীরাও।

স্বাস্থ্যকর্মীদের পরে প্রথম ধাপেই টিকা পাবেন দুই লাখ ১০ হাজার মুক্তিযোদ্ধা। এরপরে পাবেন সংক্রমণ ঝুঁকিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ লাখ ৪৬ হাজার ৬১৯ সদস্য।

পর্যায়ক্রমে আরো যারা পাবেন- মাঠপর্যায়ের ৫০ হাজার গণমাধ্যমকর্মী, সচিবালয়, জেলা ও উপজেলা পর্যায়ের ৫ হাজার কর্মকর্তা, সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলরসহ ১ লাখ ৭৮ হাজার ২৯৮ জন জনপ্রতিনিধি, সিটি করপোরেশন ও পৌরসভার দেড় লাখ সেবাকর্মী, জরুরি সেবা খাত ও ফায়ার সার্ভিসের ৪ লাখ সদস্য, বিমানবন্দর, স্থল, সমুদ্র ও নৌবন্দরে কাজ করা এক লাখ ৫০ হাজার কর্মী, বিদেশগামী এক লাখ ২০ হাজার অদক্ষ প্রবাসী শ্রমিক, জেলা ও উপজেলা পর্যায়ের ৪ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী, এক লাখ ৯৭ হাজার ৬২১ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, করোনায় মৃতদের দাফন ও সৎকারে নিয়োজিত ৭৫ হাজার কর্মী, মসজিদের প্রবীণ ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ৫ লাখ ৮৬ হাজার সদস্য।

এছাড়া এইচআইভি, যক্ষ্মা, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের ৬ লাখ ২৫ হাজার জনকে দেয়া হবে এই টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মহামারি প্রতিরোধ ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় ৭৮ হাজার টিকা রিজার্ভ রাখা হবে।

৫১ লাখ নাগরিকের নাম চূড়ান্ত করতে কাজ করবে এলাকাভিত্তিক কমিটি। মাইকিং, এমনকি বাড়ি বাড়ি গিয়েও নাম সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অনলাইনেও করা যাবে নাম নিবন্ধন। আর জটিল রোগে আক্রান্তদের নাম চূড়ান্ত করবে সংশ্লিষ্ট হাসপাতাল।

স্বাস্থ্য বিভাগ জানায়, প্রক্রিয়াকে স্বচ্ছ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে কাজ চলছে। প্রথম ডোজ নেয়ার ২৮ দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ। তবে অন্তসত্ত্বা নারীরা টিকা নিতে পারবেন না।

আগামী মে-জুন মাসের মধ্যে দেশে সাড়ে চার কোটি মানুষ টিকা পাবে। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি ডোজ এবং মে-জুন মাসের মধ্যে আসবে তিন কোটি মানুষের জন্য আরো ছয় কোটি ডোজ টিকা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।