রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বিতর্কিত ট্রায়ালের ইতিবাচক ফল শোনাল রাশিয়া


DhakaReport24.com || 2020-11-13 21:35:15
বিতর্কিত ট্রায়ালের ইতিবাচক ফল শোনাল রাশিয়া



রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের ৯০ শতাংশ সাফল্যের কথা প্রকাশের দুদিনের মাথায় রাশিয়ার ভ্যাকসিন নির্মাতাদের কাছ থেকে এল স্পুটনিকের সফলতার খবর।

স্পুটনিক ফাইভের নির্মাতারা ১১ নভেম্বর জানিয়েছেন তৃতীয় ধাপের ট্রায়াল শেষে তারা দেখেছেন যে তাদের ভ্যাকসিন কভিড-১৯ প্রতিরোধে সফল।

মস্কোর দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্টর ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছে ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে ২০টি কভিড-১৯ আক্রান্তের কেস বিশ্লেষণ করে দেখা গেছে স্পুটনিক ফাইভ ৯২ শতাংশ কার্যকর। এ ট্রায়ালে ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। আর বিশ্লেষণ করা হয়েছে ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে।

অন্যদিকে ফাইজার তাদের বিশ্লেষণ করেছে ৯৪টি কভিড-১৯ কেসের ওপর ভিত্তি করে। বিশেষজ্ঞরা মনে করেন স্পুটনিক ফাইভের ট্রায়ালে কমসংখ্যক কেস নির্দেশ করে যে তাদের ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি সফল কিনা তাতে অনিশ্চয়তা আছে। তাদের চেয়ে ফাইজার ও বায়োএনটেকের বিশ্লেষণ অনেক বেশি নির্ভরযোগ্য—এমনটাই মনে করেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এপিডেমিওলজিস্ট স্টিফেন ইভানস। ‘তাদের আরো ফলোআপ করতে হবে, কারণ এ ডাটায় সাফল্য ৬০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।’

ক্যালিফোর্নিয়ার লা জোল্লা ইনস্টিটিউটের ভ্যাকসিন ইমিউনোলজিস্ট শেন ক্রোটি বলেন, ‘আরো কথা ছাড়া ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অনুমান করা কঠিন। ২০টি কেস থেকে আমি কোনো উপসংহার টানতে রাজি নই।’

অন্যদিকে স্পুটনিক ফাইভের ট্রায়াল প্রটোকল জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ফাইজার ও অন্যান্য উল্লেখযোগ্য ভ্যাকসিন নির্মাতারা যদিও তা করেছেন।

নেচার জার্নাল