বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : স্বাস্থ্য

সংক্রমণহীন শিশুদের রক্তে করোনাভাইরাসের অ্যান্টিবডি!


DhakaReport24.com || 2020-11-11 21:51:45
সংক্রমণহীন শিশুদের রক্তে করোনাভাইরাসের অ্যান্টিবডি!


নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়নি এমন মানুষদের রক্তের নমুনায় ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি খুঁজে পেয়েছেন গবেষকরা। এমনিতে শিশুদের শরীরে এ ধরনের অ্যান্টিবডি পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এটা সংক্রমিত শিশুদের হালকা অসুস্থতা কিংবা একেবারে লক্ষণহীন থাকার বিষয়টি ব্যাখ্যা করতে পারে। সাধারণ সর্দি-জ্বর সৃষ্টি করা পূর্ববর্তী কোনো ‘মৌসুমি করোনাভাইরাসের’ সংক্রমণের কারণে এ অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে কিনা, তা এখনো পরিষ্কার নয়। লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের জর্জ ক্যাসিওটিস ও তার সহকর্মীরা প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন। তারা কেউই করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। কারণ মহামারীটি শুরু হওয়ার আগে কিংবা ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগেই রক্তের এ নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল। গবেষক দলটি আবিষ্কার করেছে, কভিড-১৯ সংক্রমণহীন ৩০২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নমুনার মধ্যে ৫ শতাংশ নমুনায় করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। অন্যদিকে ৬ থেকে ১৬ বছর বয়সী ৬০ শতাংশেরও বেশি শিশুর রক্তের নমুনায় করোনাভাইরাসের অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এ বয়সীদের নমুনায় মৌসুমি করোনাভাইরাসের অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া গেছে। রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, নমুনাগুলো সার্স-কোভ-২ ভাইরাসের কোষগুলোতে সংক্রমিত হতে বাধা দিয়েছে।  নেচার জার্নাল