শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

৯ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

৯ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ল্যাবে তৈরি ‘মিনিপ্রোটিন’ কমাতে পারে করোনার সংক্রমণ


DhakaReport24.com || 2020-10-14 21:43:45
ল্যাবে তৈরি ‘মিনিপ্রোটিন’ কমাতে পারে করোনার সংক্রমণ


যখন গোটা বিশ্ব কভিড-১৯-এর ভ্যাকসিনের জন্য মুখিয়ে আছে, তখন অনেক গবেষক মনোযোগ দিয়েছেন কার্যকর প্রতিষেধকের বিকাশের দিকে, যা কিনা দ্রুত ও সস্তায় কার্যকর ফলাফল দিতে পারে। এক্ষেত্রে কার্যকর হতে পারে মনোক্লোনাল অ্যান্টিবডিগুলো। এটি মূলত ল্যাবরেটরিতে উৎপাদিত প্রতিশ্রুতিশীল থেরাপি, যা গঠন করা হয় সেরে ওঠা রোগীদের রক্ত থেকে নিষ্কাশিত অ্যান্টিবডি দ্বারা।

সাম্প্রতিক সময়ে এটি শিরোনামে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প যখন অনুমোদনহীন অ্যান্টিবডি ককটেল গ্রহণ করেন। যেটি তৈরি করে রেজেনেরন নামের একটি কোম্পানি। এদিকে সাম্প্রতিক সময়ে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ইলি লিলি ঘোষণা করে যে একটি ছোট ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, তাদের মনোক্লোনাল অ্যান্টিবডি ৩০০ লোকের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি হ্রাস করেছে, যাদের মৃদু কিংবা মাঝারি উপসর্গ ছিল।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর প্রোটিন ডিজাইনের বায়োকেমিস্ট ডেভিড বাকের এবং তার সহকর্মীরা মনে করেন, তারা আরো ভালো থেরাপি উৎপাদন করতে সক্ষম। তারা একটি সিনথেটিকে পেপটাইড ডিজাইন করেন, যা অ্যামাইনো এসিডের একটি সংক্ষিপ্ত স্ট্রিং। এটি মনোক্লোনাল অ্যান্টিবডির চেয়ে ২০ গুণ ছোট, যা সার্স-কোভ-২ ভাইরাস কণার পৃষ্ঠের স্পাইক প্রোটিনকে আবদ্ধ করার জন্য নকশা করা হয়েছে। এটা করার ফলে মানবকোষে এসিই-২ রিসিপ্টরের সঙ্গে ভাইরাসের আবদ্ধ হওয়া সরাসরি বাধাপ্রাপ্ত হয়। এটি কাজ করে সংক্রমিত ব্যক্তির ইমিউন সিস্টেম দ্বারা উৎপাদিত হওয়া অ্যান্টিবডির মতো করে। বাকের ও তার সহকর্মীরা ‘সায়েন্স’ ম্যাগাজিনে এটাকে বর্ণনা করেন ‘মিনিপ্রোটিন ইনহিবিটরস’ নামে।

সায়েন্টিফিক আমেরিকান