চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নির্দেশনায় ও চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ছাবের আহমেদের নির্দেশে ইছানগরসহ চরপাথরঘাটা ইউনিয়নে সকল এলাকায় ফিগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো উদ্বোধন করেন, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমন।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের সুমন মেম্বারের বাড়ির সামনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন।
এ বিষয়ে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ছাবের আহমেদ বলেন, এডিস মশা যেহেতু ছাদে, ফুলের টবে এবং অন্যান্য জায়গায় জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মে ও বংশ বিস্তার করে, কাজেই এ বিষয়ে সকলের সচেতনতার বিকল্প নেই।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির আহমেদ মার্শাল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে হবে।
চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমন বলেন,আবর্জনার স্তূপেও মশা জন্মে। তাই বাড়িঘরের পরিবেশ-প্রতিবেশ আবর্জনা ও পানি মুক্ত রাখতে হবে। কার্যকর ঔষধ প্রয়োগ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে জেসমিন আক্তার মায়া, শাহ আলম সওদাগর, রাজু আহমেদ, পেয়ার আহমেদ, আলী ফজল সওদাগর, শাহরিয়ার মাসুদ, সুজন, রিজন, বাদল, আজগর আলী পাপন, ইমরান পাটোয়ারী, মহিউদ্দিন, রকি, বাপ্পী, সাগর, ইফতি ও রিমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম