বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : স্বাস্থ্য

আবার অক্সফোর্ডের টিকার ট্রায়াল শুরু


DhakaReport24.com || 2020-09-13 22:10:30
আবার অক্সফোর্ডের টিকার ট্রায়াল শুরু


যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের তৃতীয় ধাপের ট্রায়াল আবারো শুরু হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় এই ট্রায়াল স্থগিত হয়েছিলো। অক্সফোর্ডের সাথে এই ভ্যাকসিন তৈরির কাজ করছিলো অ্যাসট্রোজেনেকা নামক একটি ওষুধ কোম্পানি। তাদের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে নতুন করে ট্রায়াল শুরুর কথা জানানো হয়। খবর এএফপি।

বিবৃতিতে বলা হয়, ‘অক্সফোর্ড-অ্যাসট্রোজেনেকার করোনার টিকা এজেড১২২১ এর ট্রায়াল আবার শুরু হয়েছে। যুক্তরাজ্যের ‘মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি’ (এমইইচআরএ) এটিকে নিরাপদ বলে অনুমোদন দেয়ার পরই ট্রায়াল আবার শুরু হয়েছে।’

গত বুধবার অ্যাসট্রোজেনেকার পক্ষ থেকে বলা হয়, এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনার পর একটি স্বাধীন কমিটি গঠন করা হয়। অ্যাসট্রোজেনকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই পদক্ষেপকে রুটিন কাজের অংশ বলেই জানায়।

অ্যাসট্রোজেনেকা বলেছে, ‘ওই কমিটি তাদের তদন্তের কাজ শেষ করেছে এবং এমএইচআরএকে বলেছে এটির ট্রায়ালে কোনো অসুবিধা নেই।

এখন সারা বিশ্বে করোনার যে নয়টি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে এর মধ্যে অ্যাসট্রোজেনেকা ও অক্সফেোর্ডের এই ভ্যাকসিন অন্যতম। যুক্তরাজ্য ছাড়াও এখন ব্রাজিল ও যুক্তরাষ্ট্র এর ট্রায়াল চলছে। গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রে এ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। এ দেশে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এটি প্রয়োগ করা হবে।