রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে পাঁচ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার ১২ই সেপ্টেম্বর সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া আগে ডেঙ্গুতে আক্রান্ত কোন রোগী ভর্তি ছিলেন না। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোন রোগী মৃত্যু বরণ করেননি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম