রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশে বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ


DhakaReport24.com || 2022-09-11 11:37:00
দেশে বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ৭০ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন গত একদিনেই। এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ নিয়েছেন চার কোটি ৪৩ লাখেরও বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় এ তথ্য। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৯ হাজার ২৮৮ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১৪ লাখ ৩ হাজার ৬১৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৩৪৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে  সারাদেশে ৩০ হাজার ১৭২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৮ হাজার ১৭ জনকে। এছাড়াও টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৭০ হাজার ৩৬০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয় গত বছরের ১ নভেম্বর থেকে। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৬০ হাজার ১৭৮ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ টিকা। এক কোটি ৬১ লাখ ২৩ হাজার ৯৩৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

এরপর গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে ইতোমধ্যে ৮ লাখ ২৪ হাজার ৯৭৮ শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। তবে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছে মাত্র ১৫০ জন শিশু।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম