বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : স্বাস্থ্য

আগামীকাল থেকে রাজধানীর যেসব স্থানে দেওয়া যাবে কলেরা টিকা


DhakaReport24.com || 2022-06-25 17:58:00
আগামীকাল থেকে রাজধানীর যেসব স্থানে দেওয়া যাবে কলেরা টিকা

আগামীকাল (২৬ জুন) থেকে কলেরা ও ডায়রিয়া সংক্রমণ প্রতিরোধে সরকারের টিকা কর্মসূচি শুরু হবে। প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ব্যতিত এক বছর বয়স থেকে শুরু করে সব বয়সের মানুষকে দেওয়া হবে। প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেওয়া হবে এই টিকা।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) সূত্রে এসব তথ্য জনা গেছে।

সিডিসি জানায়, আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সম্মেলন কক্ষে দুপুর ২টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সিডিসি আরও জানায়, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজধানীর ৫টি স্থানে (মিরপুর, দক্ষিণখান,মোহাম্মদপুর,যাত্রাবাড়ী ও সবুজবাগ) প্রায় ২৩ লাখ মানুষকে এ টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে।

 

 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম