রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

কিডনি সুস্থ রাখবেন যেভাবে


DhakaReport24.com || 2022-06-23 14:39:00
কিডনি সুস্থ রাখবেন যেভাবে

কিডনি মানব দেহের অতি গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে একটি। মানুষের শরীরে দু’টি কিডনি রয়েছে। শরীরে পানির ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে কিডনি ।  এছাড়া বিভিন্ন ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ ছেঁকে শরীর থেকে বের করে দেয়। 

কিডনির কোনো সমস্যা হলে এর চিকিৎসা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার। কিডনি ভালো রাখার কিছু উপায় সম্পর্কে প্রত্যেকেরই একটা ধারণা থাকা উচিৎ।
 
শাকসবজি খাওয়া:
বিশেষজ্ঞদের মতে, কিডি ভালো রাখতে হলে খাবারের তালিকায় প্রচুর শাকসবজি রাখতে হবে। চর্বিজাতীয় খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। সুষম খাদ্যাভ্যাস সবচেয়ে ভালো। মানে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজের সুষম অনুপাত ঠিক রাখা। 

পযাপ্ত পানি পান করা :
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে।

লবন খাওয়া কমিয়ে দেওয়া:
খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর। মানুষের শরীরে প্রতিদিন মাত্র ১ চা চামচ লবণের চাহিদা থাকে। তাই কিডনি সুস্থ রাখতে খাবারে লবন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। 

কোমল পানীয় পরিহার করা :
কোমল পানীয় বলতে বুঝায় আরসি,এলকোহল জাতীয় ড্রিঙ্কস।এতে শরীরে পানিস্বল্পতা তৈরী করে। শরীরে পানিস্বল্পতা হলে কিডনি স্টোনের সমস্যা হতে পারেন। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

নিয়মিত ব্যায়াম করা:  
নিয়মিত এক্সারসাইজ ক্রনিক কিডনির অসুখ থেকে শরীরকে রক্ষা করে। নিয়মিত এক্সারসাইজ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখে, যা কিডনির সুস্থতার জন্য খুবই দরকারি।
 
ধূমপান পরিহার করা : 
ধূমপান পরিহার করতে হবে । রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন স্বাভাবিক রাখতে হবে।  

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম