রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ক্যালসিয়াম বাড়াতে আলু খান নিয়মিত


DhakaReport24.com || 2022-06-23 09:18:15
ক্যালসিয়াম বাড়াতে আলু খান নিয়মিত

আলু পর্যাপ্ত ভিটামিন সমৃদ্ধ একটি সবজি। এছাড়া এতে রয়েছে পর্যাপ্ত রোগ প্রতিরোধের ক্ষমতা। অতি সাধারণ ও সহজলভ্য এ সবজিতে অসাধারণ কিউঁচু গুনাগুন রয়েছে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা আলুর এতো গুনাগুনের কথা একদমই জানেন না। তাদের জন্য বলি, শুনুন--  আলুতে রয়েছে পর্যাপ্ত ফাইবার, জিঙ্ক, আয়রন এবং ক্যালসিয়াম। এছাড়াও আলুতে আরও আছে পটাশিয়াম, ফসফরাস,ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্সসহ আরও অনেক খাদ্যগুণ। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর চেয়ে বেশি কার্যকরী আর দু-একটা সবজি এতো সহজলোভ্য পাবেন না। জেনে নিন, কি কি উপকার রয়েছে আলুতে ----

পেট ভালো রাখে:
আলু হজমে সহায়ক একটি খাবার। এটি পেটের নানা ধরনের সমস্যা কমাতেও কাজ করে। আলু খেলে রক্ষা পাওয়া যায় অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা থেকে। আলুতে থাকে ভিটামিন বি ৩। এই ভিটামিন আমাদের গ্যাসের সমস্যা দূর করতে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, শরীরের অনেক সমস্যা দূর করতে কাজ করে আলু। এটি খুব সহজেই হজম করা যায়। যেকোনো বয়সী মানুষ এই খাবার খেতে পারেন। তাই পেট ভালো রাখার জন্য নিয়মিত আলু খেতে হবে। আলু ভাজা খাওয়া থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে।

হাড় ভালো রাখে:
বয়স বাড়া সঙ্গে সঙ্গে নানা ধরণের রোগ দেখা দেয় শরীরে। আমাদের দেশের প্রায় ৯০ শতাংশ বয়স্ক মানুষ হাড়ের কেলসিয়াম জনিত রোগে ভোগে। তাই  হাড় ভালো রাখতে প্রয়োজনীয় একটি উপাদান হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম পর্যাপ্ত থাকে আলুতে। বিশেষজ্ঞরা বলছেন, আলু হাড়ের স্বাস্থ্যের জন্যও ভালো। তাই সুস্বাস্থ্য ধরে রাখতে আলু খেতে হবে। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় পরিমিত আলু রাখা জরুরি। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
আলুতে থাকে পর্যাপ্ত ভিটামিন সি। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে এই ভিটামিন সি। তাছাড়া আলুতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এই অ্যান্টিঅক্সিডেন্টই মূলত মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সব থেকে বেশি ভূমিকা রাখে । তাই রোগ থেকে বাঁচতে ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে নিয়মিত আলু খেতে পারেন। 


ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

আলু খেলে ওজন বেড়ে যেতে পারে এই ভয় থেকে অনেকে আলু খাওয়া বাদ দেন। কিন্তু এটি ঠিক নয়। আলু খেলে ওজন বৃদ্ধির ভয় থাকে না। এই সবজিতে থাকে ফাইবার। ফলে আলু খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন ক্ষুধা লাগে না এবং অতিরিক্ত খেয়ে ফেলার ভয় থাকে না। যে কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

হাড় ভালো রাখে

একটু বয়স বাড়লেই হাড়ের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। এদিকে হাড় ভালো রাখতে প্রয়োজনীয় একটি উপাদান হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম পর্যাপ্ত থাকে আলুতে। তাই হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত আলু খেতে হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম