রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

মৌলভীবাজারে যৌথ অভিযানে প্রাইভেট হাসপাতালকে জরিমানা


DhakaReport24.com || 2022-05-29 21:43:30
মৌলভীবাজারে যৌথ অভিযানে প্রাইভেট হাসপাতালকে জরিমানা

প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর যৌথ অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। 

 

আজ মৌলভীবাজার জেলায় সদর উপজেলার বরহাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস,মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সদস্যগণ, সিভিল সার্জন, মৌলভীবাজার অফিসের জেলা সেনেটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী এবং ডা: ফারহানা হক শিমু উপস্থিত থেকে সহযোগিতা করেন।

অভিযানে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা,মেয়াদ উত্তীর্ণ ঔষধ ওটির মধ্যে ও ফার্মেসীতে পাওয়া যাওয়া, ওটির যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ না করা, রিএজেন্টের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ  বিভিন্ন অনিয়মের দায়ে বরহাটে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিককে ১০ হাজার টাকা,বড়কাপনে অবস্থিত হাবিব হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত নূরজাহান(প্রা:) হাসপাতালকে ১৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মা-মনি(প্রা:) হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।        

সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম