রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

অনুমোদন বিহীন প্রাইভেট ক্লিনিক বন্ধ করে দিল


DhakaReport24.com || 2022-05-29 20:22:30
অনুমোদন বিহীন প্রাইভেট ক্লিনিক বন্ধ করে দিল

সাতক্ষীরার শ্যামনগরের ১২টি প্রাইভেট ক্লিনিক ও ১০টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিনটি অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার (২৯ মে) উপজেলা সদর, হাসপাতাল রোড, নওয়াবেকী বাজার, মুন্সিগঞ্জ বাজার, হায়বাতপুর মোড়সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার পল্লী প্রাইভেট হাসপাতাল, ফায়সাল আমিন প্রাইভেট হাসপাতাল, আরজি ক্লিনিকসহ তিনটি প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শ্যামনগরের অবৈধ প্রাইভেট হাসপাতাল ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় সব প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কয়েক দিন সময় দেয়া হচ্ছে এর মধ্যে তারা উপযুক্ত কাগজপত্র না দেখাতে পারলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ডা. জিএম তরিকুল ইসলাম, ডা. মিম মগদুম রানা ও অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম