বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : স্বাস্থ্য

প্রায় ৪ কোটি টাকা অনুদান পেল হৃদরোগ হাসপাতাল


DhakaReport24.com || 2022-05-12 05:01:00
প্রায় ৪ কোটি টাকা অনুদান পেল হৃদরোগ হাসপাতাল

তিন কোটি ৭১ লাখ ৬৯ হাজার ৫৮৭ টাকা অনুদান পেয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। দরিদ্রদের জন্য মূল্যবান চিকিৎসাসামগ্রী কিনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক ও কার্ডিয়াক সার্জনস সোসাইটি অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ডা. আশরাফুল হক সিয়াম। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়টি যতই দেখি, ততই মুগ্ধ হই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জানলেন, অল্প কিছু টাকা হলে দেশের গরিব মানুষকে হার্টের ভাল্ব ও রিং বিনামূল্যে দিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব, তখন নিজস্ব তহবিল থেকে জাতীয় হৃদরোগ হাসপাতালে অনুদান দিলেন।  

অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

ডা. মীর জামাল উদ্দিন বলেন, হৃদরোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসাসেবা নেওয়ার সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অনেক রোগীর ভালভ প্রতিস্থাপন, পেসমেকার স্থাপন ও রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর পর দুবার অনুদান দিয়েছেন।

গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী তিন কোটি ২৯ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই অনুদানের টাকা দিয়ে ৩০০ স্টেন্ট (রিং), ১৫০টি ভালভ, ১০০টি পেসমেকার কিনে রোগীদের মধ্যে বিতরণ করা হয়।  
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম