শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশে করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু নেই


DhakaReport24.com || 2022-05-02 17:41:45
দেশে করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু নেই

দেশে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এর ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

তবে, ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ।

আজ সোমবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ১ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৪৫৮টি এবং পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪৭৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

জানা যায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম