গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।
এদিন করোনায় কারও মৃত্যু হয়নি। নতুন শনাক্ত ব্যক্তি নগরের বাসিন্দা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। এসময়ে ১২টি ল্যাবে ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৮ জন। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯৯ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৫৩৯ জন।
এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলার ৬২৮ জন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম