রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

হিমোফিলিয়া আক্রান্ত রোগীরা গ্রামে থাকলেও চিকিৎসা শুধু ঢাকায়


DhakaReport24.com || 2022-04-17 20:50:15
হিমোফিলিয়া আক্রান্ত রোগীরা গ্রামে থাকলেও চিকিৎসা শুধু ঢাকায়

অধিকাংশই গ্রামাঞ্চল থেকে হিমোফিলিয়া (রক্তরোগ) রোগীরা ঢাকায় আসে। জেলা শহর থেকে ঢাকায় আসতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। মাত্রাতিরিক্ত চিকিৎসা খরচ বহন করতে না পেরে চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন বেশিরভাগ রোগীই। 

রোববার (১৭ এপ্রিল) বিকেলে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে চিকিৎসকদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে প্রতি দশ হাজার জনে একজন হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে থাকেন৷ বাংলাদেশে সেই সংখ্যা ১৪ হাজারে বেশি বলে ধারণা করা হয়। তবে বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশে এ পর্যন্ত আড়াই হাজার রোগীকে নিবন্ধনের আওতায় আনতে পেরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এ জন্য সরকার আটটি বিভাগে হতে যাওয়া মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়ার রোগীদের জন্য দেড়শ শয্যা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, করোনার আগে কিছুটা কাজ হলেও এরপর থেকে কমেছে। এখন আবারও পদক্ষেপ বাড়বে। রক্ত সম্পর্কিত রোগগুলো নিয়ে যে সহযোগিতা দরকার সরকার তা করবে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজের হেমোটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতে রোগী সহজে শনাক্ত ও প্রশিক্ষণের মাধ্যমে বাড়িতে নিজেরাই চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

দেশে প্রধান সংকট হলো, দেশে কী পরিমাণ হিমোফিলিয়া রোগী আছে, সেটি আমরা এখনো চিহ্নিত  করতে পারিনি। আবার যতটুকু পারছি, তাদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে পারছি না।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সিরাজুল অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, জেলা সদর হাসপাতালে কীভাবে শনাক্তের ব্যবস্থা করা যায়, সংশ্লিষ্টদের তা নিয়ে ভাবতে হবে। মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত সমাধান করতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম