রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডায়রিয়া প্রতিরোধে সাত নির্দেশনা


DhakaReport24.com || 2022-04-16 00:28:00
ডায়রিয়া প্রতিরোধে সাত নির্দেশনা

গ্রীষ্মে পানিবাহিত রোগ বাড়ে। তবে এবার তা রীতিমতো বিপর্যয় ডেকে এনেছে। সরকারি তথ্যে, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সাড়ে চার লাখের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাজধানীর অবস্থা আরও ভয়াবহ। গত এক মাস ধরে গড়ে দিনে এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আইসিডিডিআর-বি কর্তৃপক্ষ বলেছে, এখন পর্যন্ত ডায়রিয়ায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এসময় ডায়রিয়া প্রতিরোধে অধ্যাপক ডা. নাজমুল ইসলাম দেশবাসীকে সাতটি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন। এগুলো হলো—

১. খোলা, পচাও বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
২. বিশুদ্ধ পানি পান ও ব্যবহার নিশ্চিত করুন। পানি অন্তত ৩০ মিনিট ফুটিয়ে নিন অথবা পানি বিশুদ্ধকরণ বড়ি ব্যবহার করুন।
৩. অনিরাপদ পানি, শরবত, আঁখের রস ইত্যাদি পান করা থেকে বিরত থাকুন।
৪. খাওয়ার আগে এবং টয়লেটের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন।
৫. ডায়রিয়া হলে প্রতিবার পায়খানার পর পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন পান করবেন।
৬. বেশি বেশি তরল খাবার খাবেন। পাশাপাশি স্বাভাবিক পুষ্টিকর খাবার গ্রহণ চালিয়ে যেতে হবে।
৭. ডায়রিয়া আক্রান্ত শিশুকে বারবার মায়ের দুধ খেতে দিন।

তিনি বলেন, পানিবাহিত রোগটি প্রতিরোধ খুবই সহজ। এরপরও রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যর ঘটনা দুঃখজনক। তাই প্রতিরোধে ব্যবস্থা গ্রহণই সবচেয়ে বড় সমাধান। ডায়রিয়া বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম