সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশে ৪৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই


DhakaReport24.com || 2022-04-07 17:06:45
দেশে ৪৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত থাকল।  

বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন।

২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬ হাজার ৭৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম