বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : স্বাস্থ্য

স্টিলথ ওমিক্রন: করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা


DhakaReport24.com || 2022-04-01 03:19:45
স্টিলথ ওমিক্রন: করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

ওমিক্রনের নতুন ধরন নিয়ে সতর্ক করছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। বিএ.২ নতুন এ রূপটি  প্রাথমিকের চেয়েও আরও বেশি সংক্রামক। এর নাম দেওয়া হয়েছে স্টিলথ ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের অন্তত ৫৭ টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ওমিক্রনের ক্ষেত্রে যেমন শ্বাসযন্ত্র ও ফুসফুসজনিত নানা সমস্যা দেখা দেয়। কিন্তু ওমিক্রনের এই নতুন ধরনটির ক্ষেত্রে মূলত পেটের সমস্যা দেখা দিচ্ছে। ফলে স্টেলথ ওমিক্রন এ আক্রান্ত হলেও অনেকেই তা বুঝতে পারছেন না।

বিজ্ঞানীরা ওমিক্রনের এই নতুন রূপটির বিশেষ কয়েকটি উপসর্গ চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে রয়েছে বমির ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা।

ওমিক্রনের ক্ষেত্রে ভাইরাস সরাসরি শ্বাসযন্ত্র দিয়ে প্রবেশ করে সেখানেই সবার আগে আঘাত করে। কিন্তু স্টিলথ ওমিক্রনের ক্ষেত্রে নাক, মুখ বা ফুসফুস দিয়ে প্রবেশ করলেও তা সরাসরি অন্ত্রে প্রভাব ফেলে। ফলে অ্যান্টিজেন পরীক্ষাতেও অনেক সময় সময়ে তা ধরা নাও পড়তে পারে।

যুক্তরাষ্ট্র, চিন,দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশে নুতন করে সংক্রমণ বৃদ্ধির পেছনে বিএ পয়েন্ট টু ওমিক্রনকে দায়ী বলে ধারণা করা হচ্ছে।