শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডায়রিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ  


DhakaReport24.com || 2022-03-29 08:34:30
ডায়রিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ  

রাজধানী ও এর আশপাশের কয়েকটি এলাকায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এ অবস্থায় ডায়রিয়া থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বুলেটিনে ডায়রিয়া সম্পর্কে এ পরামর্শ দেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ গুলো হল :

>> প্রতিদিনকার কাজকর্মে বিশুদ্ধ পানি ব্যবহার করা।

>> স্বাস্থ্যবিধি মেনে চলা 

>> সবসময় সুপেয় পানি পান করা।

>> অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। 

এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে খাবার স্যালাইন, আইভি ফ্লুইড স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সরবরাহ রয়েছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম