শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

হঠাৎ বাড়ছে ডায়রিয়া রোগী, সবচেয়ে বেশি ঢাকা মহানগরে


DhakaReport24.com || 2022-03-27 18:13:00
হঠাৎ বাড়ছে ডায়রিয়া রোগী, সবচেয়ে বেশি ঢাকা মহানগরে
ফাইল ছবি।

এবার গরম শুরুর আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার খবর আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম। 

রোববার অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি জানান, ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। 

স্বাস্থ্যবিধি মেনে ডায়রিয়া রোধ করা যায় উল্লেখ করে অধ্যাপক নাজমুল বলেন, ডায়রিয়া রোধ করতে বিশুদ্ধ পানি পান করতে হবে। রান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে জীবাণুমুক্ত পানি। 

এছাড়াও ডায়রিয়া শুরু হলেই চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম