রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি : ঔষধ প্রশাসন


DhakaReport24.com || 2022-03-14 17:00:45
নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি : ঔষধ প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগের বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ব্যবহৃত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধটি ঝুঁকিমুক্ত ও মানসম্মত ছিল।   

প্রতিষ্ঠানটি জানায়, বেক্সিমকোর তিনটি ব্যাচের দুটি করে ছয়টিসহ অভিযুক্ত দোকান থেকে সংগৃহীত আরও দুটি সিরাপের মান পরীক্ষা করে দেখা গেছে, ওষুধের গুণগতমান সঠিক ছিল।

সোমবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত ‘নাপা সিরাপে শিশুমৃত্যুর অভিযোগ’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। সবগুলোতেই ফল পজিটিভ এসেছে। এসব সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম