রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

‘জয় বাংলা’জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত


DhakaReport24.com || 2022-02-20 15:38:45
‘জয় বাংলা’জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

‘জয় বাংলা’স্লোগানকে জাতীয় স্লোগান করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ রোববার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছেও বলেও জানান তিনি।