রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বেতন পরিশোধ করায় ঈদে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি: শ্রমমন্ত্রী


DhakaReport24.com || 2026-03-19
বেতন পরিশোধ করায় ঈদে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার আড়াই হাজার কোটি টাকা প্রদান করেছে। তাই এবারের ঈদে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, ঈদের পর সেগুলো চালুর কাজ শুরু করবে সরকার। পাশাপাশি, প্রশিক্ষিত জনশক্তি রফতানিতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে যারা নিহত হয়েছেন, তাদের সন্তানদের মাসিক দুই হাজার টাকা শিক্ষাভাতা দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম