রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে ২ যাত্রী নিহত


DhakaReport24.com || 2026-01-02
গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে ২ যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন ।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধা গামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়। এসময় বাসের আরও আটজন গুরুতর আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

বাসযাত্রী সোনালী বেগম বলেন, ঘন কুয়াশায় সামনে কিছু দেখা যায়নি এরপরও ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন।


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত কাজী লাইন নাইট কোচটি উদ্ধার করে পলাশবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়।


পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ধারনা করা হচ্ছে ঘন কুয়াশা ও যাত্রীবাহী বাসের উচ্চ গতির কারণে দুর্ঘটনাটি হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে এবং চালক পলাতক। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম