সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

হাদির ওপর হামলার বিষয়ে সিইসি’র বক্তব্যের যে ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন


DhakaReport24.com || 2025-12-15
হাদির ওপর হামলার বিষয়ে সিইসি’র বক্তব্যের যে ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। যা নিয়ে ব্যাপক সামলোচনার সৃষ্টি হয়েছে। তবে নাসির উদ্দিনের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের একটি অংশকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হিসেবে বলা হয়েছে, শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আইন-শৃংখলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেন। 

সভায় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার মূলত, তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উপর্যুক্ত বর্ণনা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে বলে কমিশন মনে করে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম