শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জনগণকে আতঙ্কিত না হতে ডিএমপির অনুরোধ


DhakaReport24.com || 2025-04-19
জনগণকে আতঙ্কিত না হতে ডিএমপির অনুরোধ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সমমনা বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে, বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনসাধারণকে এসব বিষয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

 শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাগুলো বলা হয়।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, সাম্প্রতিক সময়ে পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা (ছাত্রলীগ) কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু–এক মিনিট মিছিলের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসব অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে বিবৃতিতে সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম