প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায়, তবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, যদি রাজনৈতিক দলগুলো মনে করে যে অন্তবর্তী সরকারের কিছু সংস্কার করা উচিত, তাহলে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সরকার আরও ৬ মাস সময় নিতে পারে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
এ সময় তিনি জানান, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬টি কমিশন ১৫ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে এবং সব পক্ষের সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শফিকুল আলম আরও বলেন, ‘‘লুটপাট, দুর্নীতি এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’’ তিনি জানান, সরকার মাইনাস টু ফর্মুলা নিয়ে ভাবছে না।
প্রেস সচিব আরও বলেন, সবার সাথে আলোচনা করে একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম