শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ইসি সচিব শফিউল আজিম ওএসডি


DhakaReport24.com || 2024-12-03
ইসি সচিব শফিউল আজিম ওএসডি

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পা কমিশনের সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম।

এতে বলা হয়, ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ছিলেন শফিউল আজিম।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। শফিউল আজিম সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপপরিচালক ছিলেন। বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম