শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আফতাব হোসেন


DhakaReport24.com || 2024-11-05
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আফতাব হোসেন

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড- ১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে পদোন্নতি দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বা বদলি করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম