শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সচিবালয়কে প্লাস্টিকমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা


DhakaReport24.com || 2024-09-29
সচিবালয়কে প্লাস্টিকমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

সচিবালয়কে ডিসেম্বরের মধ্যে প্লাস্টিকমুক্ত (ওয়ানটাইম বা একবার ব্যবহৃত) করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। ধীরে ধীরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধের কাজ করবে। এ ছাড়া বিভিন্ন সুপারশপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান-মালিক সমিতির প্রতিনিধিরাও। তারা অনুরোধ করেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেউ না মানলে শুরুতেই যেন কঠিন পদক্ষেপ না নেওয়া হয়।

উল্লেখ্য, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা হচ্ছে অধিদপ্তরে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম