রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার


DhakaReport24.com || 2024-09-17
ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, তাকে মহাখালী এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে আজ মঙ্গলবার আদালতে তোলা হবে।

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যে ক’জনের নামে আনা হয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবিরের নাম রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করা এ সংক্রান্ত আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে। গত ২০ আগস্ট এ আবেদন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম