রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

শুক্রবারও চলবে মেট্রোরেল


DhakaReport24.com || 2024-09-02
শুক্রবারও চলবে মেট্রোরেল

মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন চালু ছিল। তবে এবার থেকে শুক্রবারও চলাচল করবে মেট্রোরেল। 

শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। খুব দ্রুত শুক্রবারও মেট্রোরেল চলাচল করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিএসলের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা জানিয়েছেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখটা এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

তারা আরও বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

 ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম