রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ৭ কর্মকর্তা


DhakaReport24.com || 2024-05-02 18:16:30
সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ৭ কর্মকর্তা

ক্যাডার বহির্ভূত ৭ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৭ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। নিয়মানুযায়ী পরবর্তীতে তাদের পদায়ন করা হবে।

জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন মো. আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. আনোয়ার হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. জহিরুল ইসলাম মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ; মোহাম্মদ হালিমুজ্জামান তরফদার, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ; শেলী রানী দেবনাথ, ব্যক্তিগত কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম