রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার


DhakaReport24.com || 2024-04-09 14:55:00
জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আসন্ন ঈদুল ফিতরে জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো ঈদগাহ ময়দান পর্যবেক্ষণ করা হবে। নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ব্যতীত কোন প্রকার ব্যাগ সঙ্গে আনতে পারবেন না।

মঙ্গলবার (৯ এপ্রিল) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর সব ঈদ জামাতেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে পুলিশ কমিশনার আরও বলেন, কেএনএফ নিয়ে রাজধানীতে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। জঙ্গি তৎপরতার খবর নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। এছাড়া ঈদ যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম