মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার দুই ছেলের রিপোর্ট ও নেগেটিভ এসছে।
রোববার দুপুর ২ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান প্রতিমন্ত্রী।
স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লেখেন,
আলহামদুলিল্লাহ
আজ আমার এবং আমার তিন সন্তান অপুর্ব, অর্জন এবং অনির্বান প্রত্যেকেরই করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অপূর্ব, অর্জন এবং আমার ১২ দিন পরে করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অনির্বানের নেগেটিভ হতে সময় লেগেছে ৮ দিন।
যারা খোঁজ-খবর নিয়েছেন আমাদের সুস্থতা কামনায় দোয়া করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
করোনা প্রতিরোধ এর জন্য ভ্যাক্সিন গ্রহণের কোন বিকল্প নেই। সবাই ভ্যাক্সিন নিন, মাস্ক ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব মেনে চলুন।