সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জিম্মি নাবিকদের যা খাওয়াচ্ছে জলদস্যুরা


DhakaReport24.com || 2024-03-29 20:10:45
জিম্মি নাবিকদের যা খাওয়াচ্ছে জলদস্যুরা

সোমালিয়ার উপকূলে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের খাওয়ানোর জন্য তীর থেকে দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা।

নাবিকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

তবে জাহাজে বিশুদ্ধ পানি কমে যাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন জিম্মি নাবিকরা।

প্রসঙ্গত, ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহকে জিম্মি করে দস্যুরা। পরে তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে যায়। জাহাজটি বর্তমানে দেশটির গদভজিরান জেলার জিফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে।

জাহাজটি জিম্মি করার সময় নাবিকদের জন্য ২৫ দিনের খাবার ছিল এবং ২০০ টন বিশুদ্ধ পানি ছিল। এটা দিয়ে এক মাস পর্যন্ত চালানো যাবে বলে তখন নাবিকেরা জানিয়েছিলেন। তবে রেশনিং করলে অনেক দিন চালানো যাবে। পানি বাঁচাতে এখন শুধু রান্না ও খাবারের জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করছেন তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম