সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সিদ্ধান্ত পরিবর্তন, যত আসন তত যাত্রী


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-13 18:02:15
সিদ্ধান্ত পরিবর্তন, যত আসন তত যাত্রী

মহানগর প‌রিবহন মা‌লিক স‌মি‌তির স‌ঙ্গে বিআরটিএ’র আলোচনায় ভাড়া না বাড়ানো ও অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসে সিদ্ধন্তের পরিবর্তন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলবে বাস সরকার এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসে যত আসন তত যাত্রী পরিবহন করা হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমাদেরকে বলেছেন, গণপরিবহন সংকট এড়াতে শনিবার থেকে বাসে যত আসন তত যাত্রী নিয়ে চলবে। তবে, বাড়ছে না ভাড়া।