রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি


DhakaReport24.com || 2024-03-11 17:28:15
নির্বাচন পর্যবেক্ষণে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি

আগামী বুধবার (১৩ মার্চ) রাশিয়া সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফেডারেল রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। 

ইসি জানায়, রাশিয়া সফরে সিইসির সফরসঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তারা ফিরবেন ১৯ মার্চ। সফরকালে ১৫-১৬ মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন তারা। ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন প্লেন ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এয়ারলাইন্সটির আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তারা। এরপর ১৮ মার্চ একই এয়ারলাইন্সের একইপথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯ মার্চ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম