রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব: প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2024-03-06 12:39:00
জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তখনই সফল হবে যখন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। এবং আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সকলে সচেতন থাকবে। তাহলেই আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারব।’

বুধবার (৬ মার্চ) কুর্মিটোলা র‍্যাব সদর দপ্তরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি ধন্যবাদ জানাই র‌্যাবের সকল সদস্যকে। জীবনের ঝুঁকি নিয়েও তারা বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন। জঙ্গীবাদ দমনে তারা বিশেষ ভূমিকা রেখেছে।’ তিনি বলেন, ‘বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে র‌্যাব। জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে। র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে এটাই আমি আশা করি।’

তিনি বলেন, ‘মাদক, কিশোর গ্যাং সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের যুব সমাজ। তাদের মেধা নষ্ট হচ্ছে। তাদের কর্ম শক্তি নষ্ট হচ্ছে। এই মাদক বিস্তার রোধে র‌্যাব সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, যা আরও বেশি কার্যকর করা প্রয়োজন।’ এ সময় রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ও ঈদে জাল টাকা রোধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘রমজানে র‌্যাবের নজরদারি বাড়াতে হবে। সংযমের এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী অসংযমী হয়ে ওঠে। এই অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘ঈদ এলেই জাল টাকার সরবরাহ বেড়ে যায়। সেদিকে নজরদারি বাড়াতে হবে। যদিও অভিযান চলছে, তারপরও এদিকে আরও খেয়াল রাখতে হবে। অভিযান অব্যাহত রাখতে হবে।’ সরকারপ্রধান বলেন, ‘দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কীভাবে স্যাংশন আসে? তখন বলেছিলাম, স্যাংশন কখনও একতরফা হয় না। প্রয়োজনে আমরাও স্যাংশন দেবো।’

শেখ হাসিনা বলেন, ‘বিগত নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার সুযোগ করে দিতে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতে মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম