শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

গুজব নিয়ে ডিসিরা চিন্তিত: তথ্য প্রতিমন্ত্রী


DhakaReport24.com || 2024-03-05 13:02:15
গুজব নিয়ে ডিসিরা চিন্তিত: তথ্য প্রতিমন্ত্রী

গুজব নিয়ে নিজেদের উদ্বেগের কথা জেলা প্রশাসকরা (ডিসি) সরকারকে অবহিত করেছেন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের বক্তব্যের প্রতিফলন জেলা প্রশাসকদের বক্তব্যেও পাওয়া গেছে৷ গুজব নিয়ে জেলা প্রশাসকরা চিন্তিত বলে জানিয়েছেন। অনলাইনে আন-রেজিস্টার্ড কিছু পোর্টাল আছে যারা গুজব ছড়াচ্ছে৷ সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে৷

তিনি বলেন, ক্যাবল অপারেটরদের পাঠানো কন্টেন্ট এর মান নিয়েও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার (৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামীকাল বুধবার।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম