রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি


DhakaReport24.com || 2024-03-03 09:26:30
 লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (৩ মার্চ) রাত ১টায় এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৫) রাষ্ট্রপ্রধান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। 

এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ব্রিটিশ হাইকমিশনার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিদায় জানান।

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ১৩ মার্চ লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণ তার সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, এর আগে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বাইপাস সার্জারি হয় রাষ্ট্রপতির।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম