সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঈদযাত্রায় বাড়ানো হবে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে: রেলমন্ত্রী


DhakaReport24.com || 2024-03-01 14:04:00
ঈদযাত্রায় বাড়ানো হবে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে: রেলমন্ত্রী

ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। শুক্রবার (১ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যাত্রীদের বিশেষ সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া অনলাইনে টিকিটের পাশাপাশি আমরা স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করব। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসার এবং দাঁড়ানোর যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে ট্রেনে সব সুযোগ-সুবিধা রাখা হবে।

শিগগিরই আমাদের মিটিং রয়েছে। মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে যোগ করেন মো. জিল্লুল হাকিম।

রেলে লোকবল নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, চালক ও স্টেশনমাস্টার নিয়োগের জন্য ইতোমধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। যারা ভালো করবে তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বন্ধ হওয়া এবং নতুন স্টেশনগুলো চালু করা হবে।

রেলমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজবাড়ী গিয়েছেন। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। বেলা সোয়া ১১টায় তিনি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম