শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

পরিচয় মেলেনি নিহত ৬ জনের, ৩১ মরদেহ হস্তান্তর


DhakaReport24.com || 2024-03-01 12:22:45
পরিচয় মেলেনি নিহত ৬ জনের, ৩১ মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডের ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৯টি মরদেহের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ৬ মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে। পরিচয় শনাক্ত হওয়া ৩১ লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ঢাকা জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এই ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। ৩১ লাশের কোনও ধরনের ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ৬টি লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তাই তাদের ডিএনএ পরীক্ষা করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, লাশ হস্তান্তরের কাজটি ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ করছে। আমরা তাদেরকে সহায়তা করছি। এ ছাড়া মৃতদের পরিবারের মধ্যে যারা আর্থিকভাবে স্বচ্ছল নন তাদেরকে আমরা ২৫ হাজার টাকা করে সহায়তা করেছি।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম