শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বেইলি রোডের আগুনে নিহত বেড়ে ৪৬: স্বাস্থ্যমন্ত্রী


DhakaReport24.com || 2024-03-01 12:20:00
বেইলি রোডের আগুনে নিহত বেড়ে ৪৬: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

তিনি বলেন, আহত অবস্থায় ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে বার্ন ইউনিটে ১০ জন ভর্তি এবং ঢাকা মেডিকেল কলেজ ২ জন ভর্তি আছেন।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম