সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন


DhakaReport24.com || 2024-02-27 09:28:30
করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় করোনা টেস্ট করা বাধ্যতামূলক। সে কারণে করোনা পরীক্ষা করিয়েছেন ডিবি প্রধান হারুন। পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। করোনা পজিটিভ আসার পর বর্তমানে তিনি বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন বলে ডিবি সূত্রে জানা গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম