রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকায় ভারতীয় বিমান বাহিনীর প্রধান


DhakaReport24.com || 2024-02-26 19:38:45
ঢাকায় ভারতীয় বিমান বাহিনীর প্রধান

ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী তিন দিনের সফরে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। তার সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দলও রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তার এ সফর।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন।

এ ছাড়াও সফরসূচি অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম