রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশকে জলবায়ু সহায়তা দেবে আরব আমিরাত


DhakaReport24.com || 2024-02-20 11:39:00
বাংলাদেশকে জলবায়ু সহায়তা দেবে আরব আমিরাত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দুবাইয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানান সংযুক্ত আরব আমিরাতের পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক।

বৈঠকে পরিবেশমন্ত্রী চৌধুরী ও আল দাহাক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বন সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় মূল্যবান মতামত এবং কৌশল বিনিময় করেন। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব কমাতে এবং পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে টেকসই পদ্ধতি এবং নীতি প্রয়োগের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্ত্রী সাবের হোসেন প্যারিস চুক্তি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে উল্লিখিত পরিবেশগত লক্ষ্য অর্জনে বাংলাদেশের সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সামগ্রিক পরিবেশগত উদ্দেশ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরব আমিরাতের পরিবেশমন্ত্রী আল দাহাক জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব নেতৃত্বের প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ এবং বিশ্ব অংশীদারদের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম